ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’ Logo হাওয়ার ওপর দিয়ে আসেনি, এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম Logo জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ Logo হাদি হত্যাকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ Logo বাবার মতো ইসরায়েলের ঔদ্ধত্য ভাঙার লড়াই চালিয়ে যাবেন: কিম জং উন Logo আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না: হাসনাত আবদুল্লাহ Logo ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি Logo কাতারের আমিরের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ Logo পুতিন-ট্রাম্প ফোনালাপ, ইরান সংঘাত নিয়ে আলোচনা

বিপিএল শুরু ১৯ ডিসেম্বর: ফাইনাল ১৬ জানুয়ারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে হযবরল অবস্থা কাটেনি। খেলোয়াড় নিলামের তিন দিন বাকি থাকলেও দুটি দলের কাগজপত্রে এখনও ঘাটতি রয়েছে।

চট্টগ্রাম রয়েলস ও নোয়াখালী দলকে আজ বৃহস্পতিবারের মধ্যে ব্যাংক জামানত বা চেক জমা দিতে বলা হয়েছে। তারা টাকা দিতে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজি দুটির দায়িত্ব নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যদিও বুধবার সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ ব্যাপারে কিছু বলেননি। তবে গুরুত্বপর্ণূ একটি তথ্য মিডিয়াকে দিয়েছেন– এবার আপৎকালীন বিপিএল করছেন তারা। ২০২৬ সালে গিয়ে নিয়োগ দেবেন পাঁচ বছর মেয়াদের ফ্র্যাঞ্চাইজি।

মিঠু জানান, ১৯ ডিসেম্বর বিপিএল শুরু করতে চান। ১৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ছয় দলের বিপিএলের সম্ভাব্য ফাইনাল ম্যাচটি হতে পারে ১৬ জানুয়ারি।

বিপিএল গর্ভনিং কাউন্সিলের এই সদস্য সচিব জানান, ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটার বা সংগঠকদের নাম প্রকাশ করা হলে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। বিসিবি এত বছর রিয়াল ইমপ্যাক্টের মাধ্যমে ক্রিকেট প্রডাকশন করেছে। বিপিএল থেকে পাকিস্তানের কোম্পানি ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে। এতে করে খরচ অনেকাংশে কমে যাবে বলে জানান মিঠু।

খেলোয়াড় নিলামে আড়াইশ বিদেশি ক্রিকেটারের নাম থাকছে বলে জানান। এবার বিপিএলে প্রতিটি দল ১৬ জন দেশি ক্রিকেটার নিতে পারবে। ১৩ নিতে হবে নিলাম থেকে। সরাসরি দুজন দেশি ও দুজন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাঁচটি দল নিজেদের পছন্দের ক্রিকেটারের সঙ্গে চুক্তিও করেছে। নোয়াখালী যোগ হলে তারা অগ্রাধিকার ভিত্তিতে দুজন দেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’

বিপিএল শুরু ১৯ ডিসেম্বর: ফাইনাল ১৬ জানুয়ারি

আপডেট সময় ০১:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে হযবরল অবস্থা কাটেনি। খেলোয়াড় নিলামের তিন দিন বাকি থাকলেও দুটি দলের কাগজপত্রে এখনও ঘাটতি রয়েছে।

চট্টগ্রাম রয়েলস ও নোয়াখালী দলকে আজ বৃহস্পতিবারের মধ্যে ব্যাংক জামানত বা চেক জমা দিতে বলা হয়েছে। তারা টাকা দিতে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজি দুটির দায়িত্ব নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যদিও বুধবার সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ ব্যাপারে কিছু বলেননি। তবে গুরুত্বপর্ণূ একটি তথ্য মিডিয়াকে দিয়েছেন– এবার আপৎকালীন বিপিএল করছেন তারা। ২০২৬ সালে গিয়ে নিয়োগ দেবেন পাঁচ বছর মেয়াদের ফ্র্যাঞ্চাইজি।

মিঠু জানান, ১৯ ডিসেম্বর বিপিএল শুরু করতে চান। ১৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ছয় দলের বিপিএলের সম্ভাব্য ফাইনাল ম্যাচটি হতে পারে ১৬ জানুয়ারি।

বিপিএল গর্ভনিং কাউন্সিলের এই সদস্য সচিব জানান, ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটার বা সংগঠকদের নাম প্রকাশ করা হলে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। বিসিবি এত বছর রিয়াল ইমপ্যাক্টের মাধ্যমে ক্রিকেট প্রডাকশন করেছে। বিপিএল থেকে পাকিস্তানের কোম্পানি ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে। এতে করে খরচ অনেকাংশে কমে যাবে বলে জানান মিঠু।

খেলোয়াড় নিলামে আড়াইশ বিদেশি ক্রিকেটারের নাম থাকছে বলে জানান। এবার বিপিএলে প্রতিটি দল ১৬ জন দেশি ক্রিকেটার নিতে পারবে। ১৩ নিতে হবে নিলাম থেকে। সরাসরি দুজন দেশি ও দুজন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাঁচটি দল নিজেদের পছন্দের ক্রিকেটারের সঙ্গে চুক্তিও করেছে। নোয়াখালী যোগ হলে তারা অগ্রাধিকার ভিত্তিতে দুজন দেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481