ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
দশম গ্রেড থেকে সহকারী শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করার দাবিতে আগামী সোমবার, ১ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) শুরু করার ঘোষণা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা আসে।

শিক্ষক নেতারা জানান, বিভিন্ন দপ্তরের নিচের গ্রেডের অনেক পদ নবম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে দশম গ্রেডেই রয়ে গেছে, যা তারা ‘অন্যায্য সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন। তাঁদের দাবি, যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী সহকারী শিক্ষকদেরও নবম গ্রেডে স্থানান্তর করা উচিত।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, ৩০ নভেম্বর পর্যন্ত সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে। এর মধ্যে সমাধান না এলে ১ ডিসেম্বর থেকে সারাদেশে সম্পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, দাবি পূরণ না হলে তারা আগেই ঘোষিত কঠোর কর্মসূচি—ঢাকায় মহাসমাবেশ এবং সারাদেশে কমপ্লিট শাটডাউন—বাস্তবায়নে যাবেন।

শিক্ষক সমাজ আশা করছে, সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংকট নিরসন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের

আপডেট সময় ০১:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫