ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঐশীর সঙ্গে ছবি পোস্ট করে শুভ বললেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ দুজনেই ব্যক্তিজীবনে স্বভাবতই আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের একসঙ্গে দেখা যায় খুবই কম। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা দুজনেই সীমিত উপস্থিতি বজায় রাখেন। তবে হঠাৎ করেই এবার ভিন্নভাবে ফেসবুকে পোস্টের ছবিতে ধরা দিলেন নায়ক আরিফিন শুভ ও নায়িকা জান্নাতুল ঐশী। তাদের রোমান্টিক ছবি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট গ্রুপগুলোতে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। এর কারণ, আরিফিন শুভ ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ ঐশী লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

ছবিগুলো ঘিরে ভক্তদের নানা রকম মন্তব্য। কেউ লিখেছেন, ‘প্রকৃত ভালোবাসা হলেও পাশে আছি।’ লিমন লিখেছেন, ‘এই দুইজনার সঙ্গে দুজন পারফেক্ট।’ আরমান লিখেছেন, ‘বাস্তবে ঐশীর নূর হয়ে গেলেন?’ একসঙ্গে তাঁদের ছবিটি দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ বলছেন, তাঁরা কি প্রেম করছেন। যে গুঞ্জন এর আগে একবার উঠেছিল।

আরিফিন শুভ ও ঐশী ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ও ‘নূর’ সিনেমায় অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় থেকেই তাঁদের মধ্যে ভালো সম্পর্ক। এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভও বিভিন্ন সময় বলেছেন, তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী। এর বাইরে তাঁদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটা কখনোই কোনো ঘটনায় প্রকাশ্যে আসেনি।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় জানা যায়, দীর্ঘ তিন বছর পর অবশেষে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পেয়েছে ‘নূর’ সিনেমা। সিনেমা হলের জন্য নির্মিত হলেও এটি এখন মুক্তি পাবে ওটিটিতে। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সিনেমার প্রচারণার জন্যই সরব হয়েছেন এই তারকা জুটি। তাদের পোস্ট করা ছবিগুলো ‘নূর’ সিনেমার।

‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটি প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে ছবিটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই সিনেমা নিয়ে পরিচালক রাফী মুক্তি প্রসঙ্গে বলেন, ‘অনেক দিন আগের ছবি। দেখার পর মনে হয়েছে, এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’ শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন, এমন প্রশ্নে পরিচালকের বক্তব্য, ‘তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি—এর বাইরে কোনো যুক্তি নেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঐশীর সঙ্গে ছবি পোস্ট করে শুভ বললেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার’

আপডেট সময় ০২:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫