ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আবারও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। এ সময় শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাবেন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ নভেম্বর) দুপর ১২টার দিকে আবারও যমুনা অভিমুখে মিছিলের ডাক দেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবি না মেনে নিয়ে বরং পুলিশ দিয়ে নিপীড়ন করা হয়েছে। কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন।

লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। গতকাল মঙ্গলবার আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে আহত হন অন্তত ১৫ জন। শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। এবার ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

আপডেট সময় ০১:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫