ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ডিসেম্বরে প্রথমার্ধেই নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে তাদের পর্যবেক্ষক দলের তালিকা ইসিতে দাখিল করতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালের জাতীয় নির্বাচন। এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। ভোটার উপস্থিতিও এবার অনেক বেশি হবে।’

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, ‘ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। পর্যবেক্ষক সংস্থাগুলো ইসির সহযোগী হিসেবে কাজ করবে—এটাই প্রত্যাশা।’

তিনি বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এটা শুধুই ইসির পক্ষে সম্ভব নয়; সবার সহযোগিতা প্রয়োজন।’

সিইসি পর্যবেক্ষকদের প্রতি দুটি বিষয়ে বিশেষ সতর্কতা দেন। ১. মাঠপর্যায়ে নিয়োগকৃত পর্যবেক্ষকরা যেন কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত না হন। ২. পর্যবেক্ষণ প্রতিবেদন যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর হয়

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে। তবে আপনাদের চোখ দিয়েই আমরা নির্বাচন দেখতে চাই। কারণ যদি পর্যবেক্ষকদের চোখ পক্ষপাতদুষ্ট হয়, তাহলে আমাদের নির্বাচনী চিত্রও সঠিকভাবে প্রতিফলিত হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার সিসি ক্যামেরা হলো পর্যবেক্ষক আর সাংবাদিকরা।’

সিইসি জানান, নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এবার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে।

সংলাপে অংশ নেয় প্রায় ৪০টি পর্যবেক্ষক সংস্থা। সিইসি তাদের উদ্দেশে বলেন, ‘অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ডিসেম্বরে প্রথমার্ধেই নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০২:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫