ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

একাত্তরের গণহত্যায় দায়ী সব রাজনৈতিক দলের বিচার দাবি এনসিপি নেতা নাসীরুদ্দীনের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত সব রাজনৈতিক দলের বিচার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৪ নভেম্বর) রাতের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণহত্যার বিচার নিয়ে তারা কোনোভাবে একপাক্ষিক অবস্থান নিতে চান না।

নাসীরুদ্দীন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর সরকার দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে এবং রায় না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, অতীত সরকার জামায়াতে ইসলামী নেতাদের মানবতাবিরোধী অপরাধে দণ্ড কার্যকরের পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও পদক্ষেপ নিয়েছিল।

তিনি বলেন, “একাত্তরে গণহত্যা হয়েছে—এটা অস্বীকার করার উপায় নেই। সেই সময় বহু পক্ষ এতে জড়িত ছিল। চব্বিশের গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার যেমন চাই, তেমনি একাত্তরের গণহত্যায় দায়ী সব দলের বিচারও হওয়া উচিত।”

বিএনপির এক নেতার মন্তব্যের জবাবে নাসীরুদ্দীন বলেন, যাদের পরিবারিক পরিচয়ের সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির ইতিহাস জড়িত, তারা সংস্কারের পথে থাকা মানুষের বংশপরিচয় নিয়ে কথা বলছে—এটা দুঃখজনক।

দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় এনসিপি কাজ করছে। বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, সাধারণত ভোট দিতে গিয়ে মানুষ ‘মন্দের ভালো’ বেছে নিতে বাধ্য হয়, কিন্তু এবার এমন অনেক প্রার্থী পাওয়া গেছে, যাদের প্রতি ভোটাররা আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

একাত্তরের গণহত্যায় দায়ী সব রাজনৈতিক দলের বিচার দাবি এনসিপি নেতা নাসীরুদ্দীনের

আপডেট সময় ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫