ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সৌদি আরবে অমুসলিম বিদেশি ও কূটনীতিকদের জন্য আসছে আরও দুই মদের দোকান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ধীরে ধীরে সামাজিক বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে নতুন আরও দুটি অ্যালকোহল স্টোর খোলার পরিকল্পনা করেছে। এর একটি স্থাপন করা হবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি জেদ্দায় বিভিন্ন কনস্যুলেটের কূটনীতিকদের জন্য—এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্সের একাধিক সূত্র।

এই উদ্যোগ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সংস্কার প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ৭৩ বছর পর রিয়াদে প্রথমবার অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান চালু করা হয়, যা ‘বুজ বাঙ্কার’ নামে পরিচিতি পায়। পরবর্তীতে প্রিমিয়াম রেসিডেন্সি–ধারী অমুসলিম বিদেশিদেরও সেখানে কেনাকাটার অনুমতি দেওয়া হয়।

সূত্রগুলো জানায়, ধাহরানের নতুন দোকানটি আরামকোর মালিকানাধীন কম্পাউন্ডেই হবে এবং শুধুমাত্র অমুসলিম বিদেশিরাই প্রবেশাধিকার পাবেন। অন্য দোকানটি জেদ্দায় কূটনীতিকদের জন্য খোলা হবে। দুই স্টোরই ২০২৬ সালে চালু হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক সময় নিশ্চিত করা হয়নি। সৌদি সরকার বা আরামকো—কেউ এ বিষয়ে মন্তব্য করেনি।

রিয়াদে দোকান চালুর আগ পর্যন্ত অ্যালকোহল পাওয়া যেত কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা নিজস্ব ব্যবস্থায় তৈরি পানীয়ের মাধ্যমে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া বেশিরভাগ দেশেই কিছু বিধিনিষেধের মধ্যে অ্যালকোহল বৈধ।

যদিও দেশটিতে সাধারণ সৌদি নাগরিকদের জন্য অ্যালকোহল নিষিদ্ধই রয়ে গেছে, তবুও সিনেমা, কনসার্ট, মরুভূমিতে ডান্স ফেস্টিভ্যালসহ নানা ধরনের বিনোদন কার্যক্রম এখন উন্মুক্ত। নারীদের গাড়ি চালানোর অনুমতি, নারী–পুরুষের জনসমাগমে কড়াকড়ি শিথিলসহ নানা পরিবর্তন দেশকে আরও উন্মুক্ত করে তুলছে।

অর্থনীতিকে বৈচিত্র্যময় করা, পর্যটন বাড়ানো এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ—এই লক্ষ্যেই এসব ধাপে ধাপে সংস্কার চলছে। যদিও অ্যালকোহল নীতিতে পরিবর্তন এখনো তুলনামূলক ধীরগতিতেই এগোচ্ছে।

রেড সি গ্লোবালের অধীনে প্রচুর বিলাসবহুল হোটেল চালু হলেও সেখানে অ্যালকোহল পরিবেশন করা হচ্ছে না। পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব জানান—অনেক বিদেশি পর্যটক অ্যালকোহল প্রত্যাশা করলেও এখনো নিষেধাজ্ঞায় কোনো আনুষ্ঠানিক পরিবর্তন আনা হয়নি। ভবিষ্যতে পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খোলা রেখেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সৌদি আরবে অমুসলিম বিদেশি ও কূটনীতিকদের জন্য আসছে আরও দুই মদের দোকান

আপডেট সময় ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫