ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ডিসেম্বরে এনসিপির নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন তৃতীয় রাজনৈতিক জোট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জুলাই সনদের বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি–জামায়াতের বাইরে নতুন এক তৃতীয় রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফরম ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে। বিজয়ের মাস ডিসেম্বরেই এই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে।

জোট সংশ্লিষ্ট নেতাদের মতে, এ জোট কেবল আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, দীর্ঘমেয়াদে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামো সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে শক্তিশালী চাপ সৃষ্টিকারী গ্রুপ হিসেবে কাজ করবে। পাশাপাশি দলগুলো জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবেই অংশ নেওয়ার পরিকল্পনা করছে।

সূত্রগুলোর তথ্য অনুসারে, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং গণতন্ত্র মঞ্চের একটি দল–এই পাঁচটি সংগঠন জোটে যুক্ত হওয়ার বিষয়ে একমত হয়েছে। গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চলছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া দলগুলোর ভিত্তিতেই নতুন রাজনৈতিক বলয় গঠনের আলোচনা এগোচ্ছে। তিনি বলেন, জোট কার্যকর হলে এটি দীর্ঘমেয়াদে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যই সামনে রেখে কাজ করবে।

গত অক্টোবরে জোট গঠনের প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন কারণে তা থেমে যায়। পরে আপ বাংলাদেশ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে যৌথ কর্মসূচি চালায়। চলতি মাসে পল্টনে অনুষ্ঠিত এক বৈঠকে ছয়টি দল নির্বাচন ও জুলাই সনদকে কেন্দ্র করে পরবর্তী পথচলা নিয়ে আলোচনা করে।

সর্বশেষ ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক দিনের মধ্যেই নতুন জোট প্রকাশ্যে আসবে। এনসিপিসহ আরও কয়েকটি দল এতে অন্তর্ভুক্ত থাকবে। তিনি জানান, কিছু দল সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করায় ঘোষণা দিতে সামান্য বিলম্ব হচ্ছে। নির্বাচনের ক্ষেত্রেও এ জোট সমন্বিত অবস্থান বজায় রাখবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ডিসেম্বরে এনসিপির নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন তৃতীয় রাজনৈতিক জোট

আপডেট সময় ১১:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫