ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দলীয় প্রার্থীর বিরুদ্ধে মিছিল, যুবদল নেতা বহিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম প্রধানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে বহিষ্কারের চিঠি হাতে পেয়েছেন মো. আশরাফুল আলম। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এতে স্বাক্ষর করেছেন।

জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের দলীয় মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে প্রকাশ্যে মশাল মিছিল করায় আশরাফুল আলম প্রধানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে জানানো হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করায় তাকে যুবদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্ম বা ব্যক্তিগত কার্যকলাপের কোনো দায় দল বহন করবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলের শীর্ষ পর্যায়ের এ সিদ্ধান্ত সোনারগাঁ উপজেলার স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় যুবদলের এক নেতা বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তৃণমূল নেতাকর্মীরা তার আচরণে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিল। এই সিদ্ধান্তে সবাই স্বস্তি পেয়েছে।

স্থানীয় বিএনপি নেতা বাচ্চু মিয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল বের করা দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। আশরাফুল আলমকে যুবদল থেকে বহিষ্কার করা কেন্দ্রীয় কমিটির সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছি।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আশরাফুল আলমকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দলীয় প্রার্থীর বিরুদ্ধে মিছিল, যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় ০৬:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫