ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আগে গণভোট, তারপর নির্বাচন: এটিএম মাসুম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

প্রথমে গণভোট, তারপর জাতীয় নির্বাচন- অন্যভাবে হলে নির্বাচন হবে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তার দাবি, জুলাই সনদ অনুযায়ী দেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে জনগণ ইতিমধ্যে প্রত্যাশা তৈরি করেছে। সে প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে গণভোটের মাধ্যমে এই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর ফানটাউন এলাকায় জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এটিএম মাসুম।

এটিএম মাসুম অভিযোগ করে বলেন, যারা অতীতে দেশকে সঠিক পথে চলতে দেয়নি, তারাই এখনও নানা কূটচাল চালাচ্ছে। আমরা সেই চক্রান্ত বুঝতে পেরেছি বলেই আন্দোলন এখন রাজপথে আরও শক্তিশালী হয়েছে।

সম্মেলনে জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া ও ইসলামি চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মুবিন, মাহফুজুর রহমান, অধ্যক্ষ শফিকুল আলম হেলালসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আগে গণভোট, তারপর নির্বাচন: এটিএম মাসুম

আপডেট সময় ০২:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫