ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নার্স মহাসম্মেলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নার্সিং পেশার কতিপয় আওয়ামীপন্থি চক্র আগামী ২২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্স মহাসম্মেলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ন্যাবের সভাপতি জাহানারা সিদ্দিকী লিখিত বক্তব্যে দাবি করেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকার নার্সিং অধিদপ্তর একীভূত করার চিন্তাভাবনা করলেও এ বিষয়ে এখনো কোনো আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে এরই মধ্যে নার্সদের কিছু নামধারী আওয়ামীপন্থি নার্স নেতা, ফ্যাসিস্ট সরকারের দোসরদের মদদে আগামী ২২ নভেম্বর প্রেস ক্লাবের সামনে নার্সদের মহাসম্মেলন ডেকেছে। এ চক্র গত বছরের অক্টোবরে সংস্কারের নামে একমাস রোগীদের কষ্ট দিয়ে রাস্তায় বিক্ষোভ-মিছিল করে জনগণের কাছে নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তথাকথিত আওয়ামীপন্থি নার্স নেতা আসাদুজ্জামান জুয়েল ও শরীফুল ইসলামগং বদলি, নিয়োগ, পদায়ন, পদোন্নতি এবং বিভিন্ন মামলা মোকাবিলা করার নামে সাধারণ নার্সদের কাছ থেকে বিভিন্ন ধাপে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে ও এখনো নিচ্ছে।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সকল পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়নের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে এসব পদে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, গত বছরের অক্টোবরে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদসমূহে যোগ্য নার্সদের পদায়নের জন্য ১ দফা দাবিতে চক্রটি আন্দোলন করলেও বর্তমানে সেই দাবি বাদ দিয়ে প্রশাসন ক্যাডার সার্ভিস থেকে পদায়নপ্রাপ্ত মহাপরিচালককে বহাল রাখার চেষ্টায় তৎপর এবং স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই দ্বৈত নীতি ও বৈষম্যের পক্ষে নই।

বক্তব্যে আরও বলা হয়, আমাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক। ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও নার্সিং সেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার থেকে মহাপরিচালক ও পরিচালক নিয়োগ হওয়ার পর থেকে নার্সরা বদলি, পদোন্নতি, নার্স নিয়োগ ও উচ্চ শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে অবর্ণনীয় হয়রানির শিকার হয়ে আসছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নার্স মহাসম্মেলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ

আপডেট সময় ১২:৩৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫