ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মির্জা আব্বাসের বিপক্ষে লড়বেন রিকশাচালক সুজন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।

একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মির্জা আব্বাস। ফলে আসন্ন নির্বাচনে বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি হতে হবে সুজনকে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রিকশাচালক সুজন।

সুজন যুগান্তরকে বলেন, আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। রাজধানীর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবো। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হল, একটি রাজনেতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারবে, যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনি ফরম কিনতে পারবে। এ জন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি, জুলাইয়ে যুদ্ধ করা সব মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।

রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন। রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী এ আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়।

এই আসনে বিএনপির অভিজ্ঞ রাজনীতিক মির্জা আব্বাস, জামায়াতের ড. হেলাল উদ্দিন ও তরুণ মুখ শরিফ ওসমান হাদী জোর প্রচারণা চালাচ্ছেন। তাদের সঙ্গে এবার প্রতিযোগিতায় নামছেন রিকশাচালক সুজনও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মির্জা আব্বাসের বিপক্ষে লড়বেন রিকশাচালক সুজন

আপডেট সময় ০১:৫৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫