ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি ঘোষণা করুক কোরআনের আইন জারি করবো, তাহলে আমরা কাল থেকে বিএনপি করবো : গোলাম পরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ঘোষণা করুক আগামী নির্বাচনে আমরা জিতলে কোরআনের আইন জারি করবো, তাহলে আমরা কালকে থেকে বিএনপি করবো। তারা বলুক, আমরা যদি জিতে যাই কোরআন শরিয়ার আইন জারি করবো, আমরা তোমারে ভোট দেব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। এটি ডাহা মিথ্যা কথা। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোন পথে চলতে হবে এবং আল্লাহর রাসুল (স.) যেটা শিখিয়েছেন, সেই পথটা আমরা দেখিয়ে দিই।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাষ্ট্র ও জীবনকে সুখ ও শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন। রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে। ন্যায় ও ইনসাফের সঙ্গে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদারিত্ব থাকবে না। একমাত্র ইসলামই সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে। ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হজরত সুমাইয়া (আ.) ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশা (রা.) ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে নারীদের এগিয়ে আসতে হবে।

ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।

সেক্রেটারি মো. কামরুল গাজীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জামায়াত নেতা মো. সুলতান মাহমুদ, মো. মোশারফ হোসেন, নূর ইসলাম গাজী, মো. রানা আকুঞ্জী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি ঘোষণা করুক কোরআনের আইন জারি করবো, তাহলে আমরা কাল থেকে বিএনপি করবো : গোলাম পরওয়ার

আপডেট সময় ০১:৩১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫