ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সুপারিশ বিএনপির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে বিএনপি। ১৯ নভেম্বর (বুধবার) নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে দলের এ সুপারিশ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ‘এই মতবিনিময় নতুন কিছু না। আগের আলোচনাগুলোয় একাধারে আমরা সফল হয়েছি বা ব্যর্থ হয়েছি বলব না। তবে সংলাপের প্রক্রিয়াকে স্বাগত জানাই। রাজনৈতিক দলের প্রার্থীদের একটাই করণীয়। নিয়মনীতি মেনে নির্বাচন করা। আচরণবিধির প্রতিপালন করতেই হবে। এ নিয়ে দ্বিমত নেই। আমরা নিয়ম-কানুন মেনেই নির্বাচন করব। তফসিলের বাইরে যাওয়ার সুযোগ দেখছি না। আমরা পরামর্শ দিয়েছিলাম। সবকিছুর প্রতিফলন দেখিনি।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘যতই অঙ্গীকারনামা নেওয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। এক্ষেত্রে শাস্তির বিধান স্পষ্ট না। যত নিয়মনীতি তৈরি করা হবে তত তা লঙ্ঘনের প্রবণতা বাড়বে। কাজেই এটা যত সিম্পল করা যায়।’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘মিস ইনফরমেশন বিষয়ে আমরা রেসপন্সিবল আচরণ করব। বর্তমান যুগে বাকস্বাধীনতার নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তবে কথা বলার স্বাধীনতা যেহেতু দেওয়া হয়েছে সেহেতু এর অপব্যবহার হবেই। এটা বিরাট সম্ভাবনার দুয়ারও খুলে গেছে। এক্ষেত্রে আশা করি কমিশন, প্রার্থী-সবাই দায়িত্বশীল আচরণ করবে।’

তিনি বলেন, ‘দেশ একটা ক্রান্তিকাল পার করছে। এসময় ইসির ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনাদের যতটুক লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে দেওয়ার দাবি জানাই। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা হলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘সমমনা দলগুলো দেড় দশক ধরে শুধু একটি উদ্দেশ্য নিয়ে কাজ করছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। ইসি শক্ত অবস্থানে থাকুন। সংবিধানই আপনাদের ক্ষমতা দিয়েছে। নতজানু হওয়ার কোনো কারণ নেই। ধর্মকে রাজনৈতিক কারণে যেন কোথাও ব্যবহার করা না হয়।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনে নেতৃত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা ও বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সুপারিশ বিএনপির

আপডেট সময় ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫