ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ: রিজভী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের স্থানে পরিণত হয়, তবে সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানবরাক্ষসে রূপান্তরিত হয়এমন দলের দ্বারা জনগণের কোনো উপকার হবে না।’

বগুড়ায় আজ মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘যারা নিজের দেশের সঙ্গে বেইমানি করে, জনগণের সঙ্গে বেইমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ হয়।’ তিনি বলেন, ‘গতকালের বিচারে প্রমাণিত হয়েছে যে আল্লাহ পৃথিবীতেই বিচার করেন।’ তিনি দাবি করেন, ‘দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনার সরকার ৮ হাজার কোটি টাকা খরচ করেছে, যার মধ্যে ৩ হাজার কোটি টাকা প্রশাসনের কর্তারা পেয়েছেন।’

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপী নানা সেবামূলক কার্যক্রম চালানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু রোগীদের এবং হৃদ্‌রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করা দরিদ্র মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে সার ও বীজ এবং শ্রমিকদের মধ্যে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ: রিজভী

আপডেট সময় ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫