ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান Logo ‘সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম’ Logo আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট Logo তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল Logo প্রবাসীদের স্বার্থ রাখতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির Logo খেলাধুলা বিকাশে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে : এমপি জালাল উদ্দিন Logo বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম Logo স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

কান্নার শব্দে ধানখেতে মিলল নবজাতক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে একটি ধানখেতের মাঝ থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। ফসলের মাঠ থেকে ভেসে আসা কান্নার সূত্র ধরে ওই শিশুর অবস্থান শনাক্ত করা হয়। পরে খোলা আকাশের নিচে পড়ে থাকা অজ্ঞাত নবজাতক শিশুকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ তথ্যমতে, শিশুটি রংপুর শহরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রামসংলগ্ন ফসলের মাঠের ধানখেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালের দিকে আব্দুল করিম নামের এক কৃষক কৃষিজমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনতে পান। পরে নবজাতকের ভেসে আসা কান্নার সূত্র ধরে কৃষক এগিয়ে গেলে ধানখেতের মাঝখানে ফুটফুটে নবজাতককে দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধানখেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়, এখন সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

কান্নার শব্দে ধানখেতে মিলল নবজাতক

আপডেট সময় ০৮:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

রংপুরের মিঠাপুকুরে একটি ধানখেতের মাঝ থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। ফসলের মাঠ থেকে ভেসে আসা কান্নার সূত্র ধরে ওই শিশুর অবস্থান শনাক্ত করা হয়। পরে খোলা আকাশের নিচে পড়ে থাকা অজ্ঞাত নবজাতক শিশুকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ তথ্যমতে, শিশুটি রংপুর শহরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রামসংলগ্ন ফসলের মাঠের ধানখেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালের দিকে আব্দুল করিম নামের এক কৃষক কৃষিজমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনতে পান। পরে নবজাতকের ভেসে আসা কান্নার সূত্র ধরে কৃষক এগিয়ে গেলে ধানখেতের মাঝখানে ফুটফুটে নবজাতককে দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধানখেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়, এখন সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481