ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পর্নোগ্রাফি থেকে শুরু করে বাজে তথ্য আমার নামে ছড়ানো হচ্ছে: ইসির সংলাপে ফুয়াদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

পর্নোগ্রাফি থেকে শুরু করে হেন কোনো বাজে কাজ নেই যা আমার নামে ছড়ানো হচ্ছে না। সব দলের লোকেরা এটা প্রচার করছে। মোবাইলে নিয়ে চায়ের দোকানে গ্রামবাসীকে দেখাচ্ছে; দেখায় ওই যে টাক আছে না, টাকলু? কত ভালো ভালো কথা বলে, কি করে দেখো।

সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ভবনে সংলাপে অংশ নিয়ে তিনি এভাবেই নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিজের বিড়ম্বনার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিকার চাইলেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পর্নোগ্রাফি থেকে শুরু করে হেন কোনো বাজে কাজ নেই যা আমার নামে ছড়ানো হচ্ছে না। কীভাবে করবেন বন্ধ? কিছু একটা করে দেখান না। আপনি যদি এটা এখনই করতে না পারেন, আমি কনফিডেন্স পাবো কীভাবে। এটা অ্যাবইউজ হলে আপনার আইটি টিম পারবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, কীভাবে করবেন, কয়টা চায়ের দোকানে যাবেন? এ চ্যালেঞ্জ কীভাবে এড্রেস করবেন? আমরা কনফিডেন্সের জন্য জানতে চাই। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তার) সিভিয়ার প্রবলেম। ব্যবস্থা নেওয়ার কথা যত সহজে লেখা হচ্ছে, বাস্তবতার সঙ্গে এর অনেক পার্থক্য।

তিনি আরও বলেন, ভুয়া ভিডিও ও বিকৃত কনটেন্ট ছড়িয়ে তাকে সামাজিকভাবে বিভ্রান্ত ও রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। অথচ এসব প্রতিরোধে ইসির বাস্তবসম্মত পদক্ষেপ দৃশ্যমান নয়।

আচরণবিধি নিয়ে তিনি বলেন, আইন ও আচরণবিধি ইসির কর্মপরিকল্পনা আরও স্পষ্ট করতে হবে। নির্বাচন কমিশন প্রার্থীর নির্বাচনি ব্যয় বহন না করলেও অনুদান নেওয়া বন্ধ রাখছে। এটা সাংঘর্ষিক। এছাড়া যেমন ধরেন, এলাকায় হাজার কোটি টাকার ব্রিজ হবে; অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দেন-দরবার করে একনেকে পাস করিয়েছি। এলাকার ব্রিজ যেদিন উদ্বোধন করবে সেদিন আমি থাকতে পারবো কি না। আমি চেষ্টা করেছি। কিন্তু এলাকাবাসীকে জানাতে পারবো না, এটা কি খুব অন্যায় কাজ? আপনি আমার হাত-পা বেঁধে দিচ্ছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসির কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পর্নোগ্রাফি থেকে শুরু করে বাজে তথ্য আমার নামে ছড়ানো হচ্ছে: ইসির সংলাপে ফুয়াদ

আপডেট সময় ০১:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫