ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগে দগ্ধ চালকের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে তিনদিন জীবন-মৃত্যুর লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন বাসচালক পারভেজ খান (৪৫)।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে সুমন খান ও প্রতিবেশী শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন দশক ধরে বাসচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন পারভেজ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। নেই জমিজমা কিংবা সঞ্চয়। তার মৃত্যুতে পরিবার এখন দিশেহারা।

কান্নাজড়িত কণ্ঠে সুমন বলেন, বাবাকে আর বাঁচানো গেল না। সকাল ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বাবা আর নেই।

এর আগে বৃহস্পতিবার রাতে শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পার্কিং করা ছিল মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। বাসের নিরাপত্তায় প্রতিদিনের মতো ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক পারভেজ। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পারভেজ গুরুতর দগ্ধ হন।

খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার তার মৃত্যু হয়। পারভেজের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

এ ঘটনায় বাস ও বিদ্যালয়ের মালিক মোহাম্মদ আশরাফুল ইসলাম শুক্রবার রাতে শিবালয় থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আলমকে (২১) গ্রেফতার করেছে। তার বাড়ি শিববারামপুর গ্রামে।

শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, বাস মালিকের মামলায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগে দগ্ধ চালকের মৃত্যু

আপডেট সময় ০৩:২৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫