ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শেখ হাসিনার পক্ষে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে বাসা থেকে আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এরপরই শেখ হাসিনরার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লা শিশির। এদিন মধ্যরাতে তাকে বাসা থেকে আটক করে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নেতা ফাতিমা তাসনিম জুমা। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।

এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনাই আমরা, ২০০০ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।

জানা গেছে, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের দুই মাসের বেশি সময়ের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অফিসে বহাল তবিয়তে ছিলেন ছাত্রলীগপন্থী ৫ কর্মকর্তা-কর্মচারী। পরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের মুখে তাদেরকে সেখান থেকে সরিয়ে রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এই ৫ কর্মকর্তার মধ্যে একজন হলেন ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লা শিশির। তিনি ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শেখ হাসিনার পক্ষে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে বাসা থেকে আটক

আপডেট সময় ০২:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫