ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অর্থ উপদেষ্টার নামে ফেক ভিডিও নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এক জরুরি সতর্কবার্তা দিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে প্রচারমূলক বিজ্ঞাপন বা বিভিন্ন আর্থিক প্রলোভনমূলক কনটেন্টে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে। ভিডিওতে যে বক্তব্য ও তথ্য দেখানো হয়েছে, তার অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভয়েস প্রদান ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যেই ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

বিভিন্ন সময়ের এ ধরনের ভুয়া ভিডিও/নিউজে বিভ্রান্ত না হওয়া, এড়িয়ে চলা এবং কোনো প্রকার যাচাই-বাছাই করে নিশ্চিত না হয়ে আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধও করেছে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অর্থ উপদেষ্টার নামে ফেক ভিডিও নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

আপডেট সময় ০১:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫