ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারত এজেন্ডা বাস্তবায়নে নির্বাচনকে কেন্দ্র করে বারবার হস্তক্ষেপ করে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ভারত নিজেদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচনকে কেন্দ্র করে বারবার হস্তক্ষেপ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আমরা ভারতকে দেখেছি, যখনই নির্বাচন আসে, তখনই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বারবার হস্তক্ষেপ করে।’

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেই সফরকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আপনারা জানেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ইন্ডিয়াতে সফর করছেন। সেই সফরটা কি জন্য? কেন করেছেন? আমরা সরকারকে আহ্বান জানাবো জাতির সামনে যেন এটা স্পষ্ট করা হয়। জনগণকে ব্যাখ্যা দেওয়া নৈতিক দায়িত্ব।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই সফর কি কোনো হস্তক্ষেপ নাকি বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য? সরকারকে এটা স্পষ্ট করতে হবে।

এনসিপির এই নেতা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ হলো জননিরাপত্তা বিধান করা। আমরা আমাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে, কর্মসূচি রয়েছে সেটা পালন করবো। কিন্তু আমাদের কাজ নিরাপত্তা বিধান করা না। এটা আইনশৃঙ্খলা বাহিনীকে করতে হবে। এই সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশনটা কিভাবে হবে? সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নিরাপত্তা বিধান করুন। কিন্তু আপনারা দেখেছেন পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। অর্থাৎ কিছু জায়গায় আইনশৃঙ্খা বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। আমরা আশা করবো, পুরো পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হোক। আমরা তো র‍্যাবের কথা বিলুপ্তই বলেছিলাম। যদি তারা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে পারে আমরা মনে করি, সুন্দর বাংলাদেশে আইন শৃঙ্খলা পাবো।

তিনি বলেন, আমাদের রাজপথে কর্মসূচি থাকবে। সরকার জনগণের কাছে আবেদন জানাতে পারে, যাতে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা যাতে তা না করতে পারে। বিশৃঙ্খলাকারীরা কখনো ডাকাত হয়ে আসে, কখনো ককটেল সন্ত্রাস হয়ে আসে, কখনো তারা বাসে আগুন সন্ত্রাস হিসাবে আসে। আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ জনগণ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফ্যাসিবাদী আচরণ করতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনার রায় হচ্ছে, এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। বাংলাদেশে যে বিচার বিভাগ এখনো বিরাজমান আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা ভারত সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশে যে খুন করেছে, গুম করেছে, খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। বাংলাদেশে আপনাদের সঙ্গে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। বাংলাদেশের কোনো খুনি আসামি, দাগি আসামিকে যদি আপনারা আশ্রয় দিয়ে রাখেন, এই আসামিকে ফেরত দেওয়া পর্যন্ত ন্যায্যতার সমতার ভিত্তি হতে পারে না। এজন্য আমরা ভারত সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারত এজেন্ডা বাস্তবায়নে নির্বাচনকে কেন্দ্র করে বারবার হস্তক্ষেপ করে

আপডেট সময় ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫