ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি ক্ষমতায় এলে আর লুটপাট হবে না: আমীর খসরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

দেশে ব্যবসা-বাণিজ্যকে সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সব ধরনের আইন, নীতি ও পরিবেশ সংস্কারে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে মেগা প্রকল্পের নামে লুটপাট ও অর্থ পাচারের সুযোগ আর কেউ পাবে না।”

শনিবার বিকেলে ফরিদপুর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ সময় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমীর, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন, বাবর বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম. কিবরিয়া স্বপন, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলাউদ্দীন আল আজাদ। এছাড়া বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি ক্ষমতায় এলে আর লুটপাট হবে না: আমীর খসরু

আপডেট সময় ০২:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫