ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘নাসিরুদ্দীন পাটওয়ারী নেশাগ্রস্ত মানুষের মতো কথা বলেন’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ কলেছেন, ‘এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপির সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। একজন মানুষের যে সাধারণ আচরণ থাকে সেটা তার মধ্যে নেই। সব সময় নেশাগ্রস্ত মানুষের মতো কথা বলেন। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে যে ধরনের কথাবার্তা তিনি বলেন সেটা কাম্য নয়। বিএনপি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে তিনি এখনো সুস্থ আছেন।’

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এনসিপির ভবিষ্যতের কথা আগেও বলেছিলাম। এদেশে একটা আসনও এনসিপির পাওয়ার যোগ্যতা নেই।

তারা কিছু আসনের জন্য দেন-দরবার চালিয়ে যাচ্ছে। তবে আমরা তৃণমূলের নেতাকর্মীরা চাই এনসিপি সারা দেশে ৩০০ আসনে নির্বাচন করুক। তাদের মূল্যায়ন তখন দেশবাসী বুঝবে।’

হুমায়ুন বাবর ফিরোজ বলেন, ‘যদি বিএনপি তাদের প্রতি দয়া না দেখায় সারা দেশে একটা আসনও তারা পাবে না।

নাসিরুদ্দীন পাটওয়ারীরা যেখানে নির্বাচন করতে যাবে সেখানে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এনসিপির যারা নীতি নির্ধারক তাদের উচিত নাসিরের মতো নেতাদের দিকে নজর দেওয়া।’

এসময় জেলা যুবদলের সদস্য মুন্সি আবু জাহিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ইমদাদুল ইসলাম আকুল, সদস্য রাকিবুল ইসলাম, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘নাসিরুদ্দীন পাটওয়ারী নেশাগ্রস্ত মানুষের মতো কথা বলেন’

আপডেট সময় ০১:৪৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫