ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সেইসঙ্গে শরণার্থীদের শিক্ষা, নারী উন্নয়ন ও দক্ষতা কর্মসূচিও পরিদর্শন করছেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান চ্যাপম্যান। পরে ইউএনএইচসিআর প্রতিনিধিদের সঙ্গে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্পের (রোহিঙ্গা ক্যাম্প-৭) উদ্দেশে রওনা হন।

প্রথমেই তিনি ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, উপকরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন। নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন- সে বিষয়ে বিস্তারিত জানতে চান মন্ত্রী। পরে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন।

দুপুরে মধুছড়া এলাকায় গিয়ে সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও এলএসডিএস-এর সহায়তায় পরিচালিত এ প্রকল্পে রোহিঙ্গা নারী-পুরুষ একসঙ্গে কাজ করে জীবিকা উন্নয়নে অংশ নিচ্ছেন।

সূত্র জানায়, ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে তিনি কক্সবাজার শহরে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, শিক্ষা কার্যক্রম জোরদার এবং দাতা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী চ্যাপম্যানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, ডেপুটি হাই-কমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি, মানবিক সহায়তাবিষয়ক উপদেষ্টা মারিনেলা বেবোস-গলশেটি।

স্থানীয় প্রশাসন জানায়, সফর চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়। বিকেল সাড়ে ৩টায় ব্যারোনেস চ্যাপম্যান কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরে যান।

দিনব্যাপী সফরের সমন্বয় করছেন ইন্টার-সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি)। তার এ সফরের মূল লক্ষ্য, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় চলমান আন্তর্জাতিক কার্যক্রম সরেজমিনে দেখা এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ মানবিক সহযোগিতা নির্ধারণে তথ্য সংগ্রহ করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

আপডেট সময় ০২:১৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫