ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘আলু না গণভোট’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ছাত্রশিবিরের সমাবেশে শিক্ষার্থীরা ‘আলু না গণভোট, গণভোট গণভোট’ স্লোগান উত্তাল করে তোলেন।

মিছিল পরবর্তী সমাবেশের একপর্যায়ে বক্তারা বলেন, তারেক রহমান বলেছেন গণভোটের চাইতে নাকি আলুর দাম নির্ধারণ বেশি জরুরি। তার এই বক্তব্যের পর শিক্ষার্থীরা ‘আলু না গণভোট—গণভোট গণভোট’ স্লোগান দিতে থাকেন।

এই স্লোগান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে উঠে এসেছে।

আরও পড়ুন
হাসিনার ফাঁসির দাবিতে ট্রাইব্যুনালের সামনে মিছিল
ছাত্রশিবিরের বিক্ষোভে জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের দাবিতে রাজধানীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত প্রমাণ থাকা সত্ত্বেও সরকার সময় নষ্ট করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।”

তিনি আরও বলেন, “আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। সেই নেত্রীর কথায় আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন। আমরা হাসিনাকে একটি লাল কার্ড দেখিয়েছি। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হবে তাদের জন্য ডাবল লাল কার্ড প্রস্তুত রেখেছে ছাত্র-জনতা।”

এছাড়া ছাত্রশিবির রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে। এই স্থানগুলো হলো—উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী এবং চিটাগাং রোড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘আলু না গণভোট’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ১২:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫