ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভি-র এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলেকসান্দার ভুচিচ বলেন, ‘ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়—সবাই এর (যুদ্ধের) জন্য প্রস্তুতি নিচ্ছে।’

সার্বিয়ান প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে মূলত ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়েন ম্যান্ডনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়।

কয়েকদিন আগে দেওয়া এক বক্তব্যে ম্যান্ডন বলেছিলেন, ফরাসি সেনাবাহিনীকে তিন থেকে চার বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে।

এ বিষয়ে ভুচিচ বলেন, পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার পরস্পরবিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন মূলত ‘দুই পাথরের মাঝে চাপা পড়েছে’।

এ অবস্থায়- সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজেদের সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ

আপডেট সময় ০৩:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫