ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপে খেলতে না পারার কারণ খুঁজতে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ট্রাম্প Logo সেকেন্ডের ব্যবধানে বেঁচে যান মোজতবা খামেনি Logo যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জাহানারার অভিযোগ তদন্তের দায়িত্ব পেলেন যারা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলম তার বিরুদ্ধে হওয়া যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনার পরই তদন্তের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দুইদিন পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। জাহানারার অভিযোগগুলো খতিয়ে দেখবে বিসিবির গঠিত এই কমিটি।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনেন জাহানারা। ২০২২ সালের ঘটনা এটি। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন এই পেসার।

জাহানারার অভিযোগ নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এছাড়াও টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কজনের বিরুদ্ধেও অভিযোগ আছে জাহানারার। এগুলো নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফাও জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে সাময়িক সমাধান করেছেন বলে অভিযোগ করেন জাহানারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরও পাননি সমাধান।

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। সবশেষ গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ৩২ বছর বয়সী এই পেসারকে। বর্তমানে তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে খেলতে না পারার কারণ খুঁজতে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাহানারার অভিযোগ তদন্তের দায়িত্ব পেলেন যারা

আপডেট সময় ০৭:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলম তার বিরুদ্ধে হওয়া যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনার পরই তদন্তের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দুইদিন পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। জাহানারার অভিযোগগুলো খতিয়ে দেখবে বিসিবির গঠিত এই কমিটি।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনেন জাহানারা। ২০২২ সালের ঘটনা এটি। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন এই পেসার।

জাহানারার অভিযোগ নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এছাড়াও টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কজনের বিরুদ্ধেও অভিযোগ আছে জাহানারার। এগুলো নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফাও জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে সাময়িক সমাধান করেছেন বলে অভিযোগ করেন জাহানারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরও পাননি সমাধান।

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। সবশেষ গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ৩২ বছর বয়সী এই পেসারকে। বর্তমানে তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481