ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডের ড্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। সেই ফাইনালে ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতেছিল লন্ডনের ক্লাবটি। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছিল রেড ডেভিলদের সামনে। কিন্তু প্রতিশোধ নেবে কী, উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটেই রিচার্লিসন গোল করলে হারতে বসেছিল ইউনাইটেড। কিন্তু সব হিসাব উল্টে দিয়ে যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে পাশার দান উল্টে দেন ম্যাথিয়াস ডি লিখট।

শনিবার (৮ নভেম্বর) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে টানটান উত্তেজনায় ঠাঁসা ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ব্রায়ান এমবিউমোর গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকে রোমাঞ্চ জাগে টটেনহ্যাম দুই গোল করলে। ম্যাথিস তেলের গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে রিচার্লিসন গোল করলে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে ম্যাথিয়াস ডি লিখটে হেডে গোল করে ইউনাইটেডকে একটা পয়েন্ট এনে দেন।

ঘরের মাঠের ড্রয়ে ১১ ম্যাচ শেষে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আটে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ৩২ মিনিটে এমবিউমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। গোল হজম করায় স্বাগতিক সমর্থকরা তাদের দলকে দুয়ো দিচ্ছিল। ২০২৫ সালে এখন পর্যন্ত ঘরের মাঠে মাত্র তিনটি জয়, স্পার্স সমর্থকদের ধৈর্য যেন শেষ হয়ে যাচ্ছিল।

কিন্তু ৮৪ মিনিটে ম্যাচের চিত্র পাল্টে দেন ম্যাথিস তেল। গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেড ডেভিলদের স্তব্ধ করে দেন রিচার্লিসন। উইলসন ওদোবেরের শটে পা লাগিয়ে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। গোল করেই জার্সি খুলে উদযাপনে মেতেছিলেন রিচার্লিসন। কিন্তু তার উল্লাসে ভাটা পড়তে সময় লাগেনি।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে গোল করে ইউনাইটেডের ত্রাতা হয়ে ওঠেন ডি লিখট। তাতে আমোরিমের অপরাজিত ধারা বেড়ে দাঁড়াল টানা পাঁচ ম্যাচ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডের ড্র

আপডেট সময় ০৩:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫