ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে : সরোয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও বিপ্লব সৃষ্টি হবে।

শনিবার (৮ নভেম্বল) বেলা ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ শেষে ধানের ছড়া এবং বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে মজিবর রহমান সরোয়ার বলেন, এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে। সমাবেশ শেষে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন বিএনপির নেতাকর্মীরা।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের সঞ্চালনায় সমাবেশে বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে : সরোয়ার

আপডেট সময় ১২:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫