ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পাকিস্তান-সৌদির ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, রিয়াদকে যে বার্তা দিল ভারত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ‘নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে।’

এ সময় সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন রণধীর জয়সওয়াল।

প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।’

গত বুধবার সৌদি-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়। এরপরই তোলপাড় চলছে বিশ্বজুড়ে।

চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে ‘আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবেলা করবে।

এই চুক্তি এমন সময়ে হলো যার কিছুদিন আগে কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। চুক্তিটি দুই দেশের আট দশক ধরে চলমান ঐতিহাসিক অংশীদারিত্বের উপর ভিত্তি করে তৈরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পাকিস্তান-সৌদির ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, রিয়াদকে যে বার্তা দিল ভারত

আপডেট সময় ১১:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫