ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চরম স্বাস্থ্যঝুঁকিতে গাজাবাসী, সতর্ক করলেন প্যালেস্টানিয়ান অ্যাম্বাসেডর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের দূত ইব্রাহিম আল-জেবেন জাতিসংঘের ‘কোপ-৩০’ জলবায়ু সম্মেলনে গাজায় জনস্বাস্থ্য ও পরিবেশের গুরুতর সংকট সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলের হামলা ও পরিবেশগত ধ্বংসের কারণে গাজার মানুষ ও প্রকৃতি আজ বিপদের মুখে।

আল-জেবেন বলেন, ‘গাজা ইসরায়েলের চালানো গণহত্যার শিকার। এই যুদ্ধ প্রায় লক্ষাধিক মানুষের ক্ষতি করেছে এবং ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ উৎপন্ন করেছে, যার কিছু দূষিত ও বিষাক্ত।’

তিনি আরও উল্লেখ করেন, ‘স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ধ্বংস হওয়ায় ভূগর্ভস্থ পানি ও উপকূলীয় জলে দূষণ সৃষ্টি হয়েছে। গাজায় জনস্বাস্থ্য ঝুঁকি তীব্র এবং পরিবেশগত ঝুঁকিও বাড়ছে।’

আল-জেবেন বলেন, ইসরায়েলের হামলা গাজার কৃষিজমির বড় অংশ ধ্বংস করেছে, ফলে অঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতা ও অনাহার প্রকট। তিনি যোগ করেন, “খাদ্যকেই কখনও কখনও হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা শুধু মানুষের জীবন ও সম্পদের ওপর প্রভাব ফেলছে না, বরং জনস্বাস্থ্য, বিশুদ্ধ পানির নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন দূত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চরম স্বাস্থ্যঝুঁকিতে গাজাবাসী, সতর্ক করলেন প্যালেস্টানিয়ান অ্যাম্বাসেডর

আপডেট সময় ০৬:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫