ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সুদের হার আরও কমানোর প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে শুক্রবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। খবর সিএনবিসি

পণ্য বিশ্লেষকরা বলছেন, এখন সবার নজর যুক্তরাষ্ট্রের শাটডাউন কাটিয়ে ওঠার দিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,০১০ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম বেড়ে হয় প্রতি আউন্সে ৪,০১৯ দশমিক ৫০ ডলার।

অন্যদিকে শুক্রবার স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৭ দশমিক ৪৫ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৪ দশমিক ১৮ ডলারে উঠেছে।

তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী ধারায় রয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অক্টোবরে সরকারি ও খুচরা খাতে চাকরি হারিয়েছেন অনেকে। পাশাপাশি ব্যয়সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে চাকরি থেকে ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে। দুর্বল চাকরির বাজার সাধারণত ফেডকে সুদের হার কমানোর দিকে উৎসাহিত করে।

বাজার পর্যবেক্ষকদের মতে, ডিসেম্বরেই ফেড রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ, যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।

এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, এখন বাজারের নজর মূলত ম্যাক্রোইকোনমিক সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকার কখন শাটডাউন কাটিয়ে উঠবে সেদিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।

দীর্ঘস্থায়ী কংগ্রেসীয় অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকার অচলাবস্থা চলছে, যা বিনিয়োগকারীদের পাশাপাশি তথ্যনির্ভর ফেডকেও বেসরকারি খাতের সূচকের ওপর নির্ভর করতে বাধ্য করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

আপডেট সময় ০২:৫১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫