ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেটে ঝড় তুলেছে নারী দলের সাবেক সদস্য জাহানারা আলমের যৌন হেনস্তার অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা। এবার নীরবতা ভাঙলেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমযিনি ঘটনাটিকে আখ্যা দিয়েছেন “ভয়াবহ ও লজ্জাজনক” হিসেবে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মুশফিক লিখেছেন,

“সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও দৃঢ়ভাবে বিশ্বাস করিএই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।”

জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও লেখেন,

“যদি অভিযোগগুলি সত্য প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।”

গত কয়েকদিন ধরে নারী ক্রিকেট ঘিরে বিতর্কের কেন্দ্রে আছেন জাহানারা আলম। অস্ট্রেলিয়া প্রবাসী এই পেসার একাধিক সাক্ষাৎকারে অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কোচ ইমন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আরও কয়েকজনের বিরুদ্ধে।

জাহানারার দাবি, বিসিবির কাছে একাধিকবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। বরং বছরের পর বছর নীরব থাকতে হয়েছে তাকে। তার বক্তব্যে উঠে এসেছে শারীরিক ও মানসিক হয়রানির ভয়াবহ অভিজ্ঞতার কথাও।

অভিযোগের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে একটি তদন্ত কমিটি, যারা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা আহ্বান জানিয়েছেন, যেন তদন্তটি হয় সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বচ্ছভাবে।

এবার সেই তালিকায় যোগ হলো মুশফিকুর রহিমের কণ্ঠযিনি স্পষ্ট করে জানালেন, ক্রিকেটের মতো মহৎ একটি খেলায় হয়রানির কোনো স্থান থাকা উচিত নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

আপডেট সময় ০২:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫