ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইয়ামালকে রেখেই স্পেনের দল ঘোষণা, চার বছর পর ফিরলেন ফোরনালস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে কুঁচকির চোট বেশ ভালোই ভুগিয়েছে লামিনে ইয়ামালকে। তবে স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, এই মুহূর্তে ‘নিখুঁত অবস্থায়’ আছেন এই বার্সা তারকা। কোচের মতে, তাড়াহুড়া করে ইয়ামালকে দলে ফেরানো হয়নি।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে মাঠে নামবে স্পেন। সেই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার (৭ নভেম্বর) ২৬ জনের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ৪ বছর বছর পর দলে ফিরেছেন পাবলো ফোরনালস। জাতীয় দলের হয়ে তিনি সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২১ সালে।

দলে ফিরেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তও। তবে এর আগের দুই ম্যাচের মতো এবারও দলে জায়গা পাননি অভিজ্ঞ ফরোয়ার্ড আলভারো মোরাতা। আর চোটের কারণে দলে জায়গা হয়নি নিকো উইলিয়ামসের।

কুঁচকির চোট কয়েক সপ্তাহ ভোগানোর পর ধীরে ধীরে ছন্দে ফিরেছেন ইয়ামাল। গত রোববার (২ নভেম্বর) লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষেও দারুণ একটি গোল করেন তিনি।

চোটের কারণে গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে খেলতে পারেননি ইয়ামাল। যদিও প্রথমে তাকে নিয়েই দল ঘোষণা করেছিলেন স্পেন কোচ। আর তার কয়েক ঘণ্টা পর তার চোটের কথা জানায় বার্সেলোনা।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ইয়ামালকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকস্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনিতবে সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ

সামনের দুই ম্যাচের দল ঘোষণার সংবাদ সম্মেলনে লুইস দে লা ফুয়েন্তে বললেন, খেলার জন্য এখন খুব ভালো অবস্থায় আছেন ইয়ামাল। ‘তার সবশেষ ম্যাচটি দেখেছি এবং আমি বিশ্বাস করি, সে নিখুঁত অবস্থায় আছেতার কোচ বলেছে, সে খেলার জন্য প্রস্তুতসে সবসময় যেমন থাকে, তেমন খেলোয়াড় হিসেবেই ফিরে এসেছে, আমরা তা উদযাপন করছিযতক্ষণ আমরা উপযুক্ত মনে করি, ততক্ষণ সে আমাদের সঙ্গে থাকবে।’

আমাদের খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ আছে এবং আমাদের সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে হবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ এবং আমরা সেরা খেলোয়াড়দের আমাদের সঙ্গে রাখতে চাই।’

ঘরের মাঠে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। তার তিন দিন পর তুরস্কের মুখোমুখি হবে একবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তুরস্ক। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জর্জিয়া। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি বুলগেরিয়া। গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকেট পাবে। আর রানার্স আপ দলকে খেলতে হবে প্লে-অফে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইয়ামালকে রেখেই স্পেনের দল ঘোষণা, চার বছর পর ফিরলেন ফোরনালস

আপডেট সময় ০১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫