ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মামদানির জয়ের পরদিনই পদত্যাগ নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট কমিশনারের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারের সময় গাজায় গণহত্যার বিষয়ে স্পষ্ট অবস্থান নেন জোরান মামদানি, যাকে কেউ কেউ ইহুদিবিদ্বেষী আখ্যা দেন। যদিও মামদানি বরাবরই এ অভিযোগ অস্বীকার করেন।

নগরের মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানির জয়ের পরের দিন বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই কমিশনার রবার্ট টাকার।

ডেপুটি মেয়র ফর পাবলিক সেফটি ক্যাজ ডট্রিও একই সিদ্ধান্ত নিতে পারেন বলে জানতে পেরেছে ডেইলি নিউজ।

নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে মামদানির জয়ের ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে মেয়র এরিক অ্যাডামসের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠান টাকার। এতে তিনি লিখেন, এফডিএনওয়াইয়ে তার সর্বশেষ কর্মদিবস হবে ১৯ ডিসেম্বর।

টাকারের পাঠানো চিঠির একটি কপি পেয়েছে ডেইলি নিউজ। এর একটি অংশে লেখা, পদত্যাগের আগে বিশ্বের সর্ববৃহৎ ফায়ার ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়ে যাবেন টাকার, যিনি নিয়মতান্ত্রিক হস্তান্তর নিশ্চিত করবেন।

এফডিএনওয়াইয়ের একটি সূত্র জানায়, গণতান্ত্রিক সমাজতন্ত্রী মামদানি ও তার টিমের সদস্যদের সঙ্গে মসৃণভাবে কাজ করতে পারবেন না বলে মনে হয়েছে টাকারের।

নাম প্রকাশে অনিচ্ছুক এরিক অ্যাডামসের নেতৃত্বাধীন প্রশাসনের এক কর্মকর্তা ডেইলি নিউজকে জানান, মেয়রের ঘনিষ্ঠ নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারার আরও কয়েকজন শীর্ষ সহকারী আসন্ন দিনগুলোতে পদত্যাগ করতে পারেন, যাদের মধ্যে রয়েছেন ডট্রিও।

একটি সূত্র জানায়, মেয়র অ্যাডামসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মামদানি প্রশাসনে হয়তো জায়গা হবে না ডট্রির, যে কারণে তিনি পদত্যাগের পথে এগোচ্ছেন।

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে মঙ্গলবার ঐতিহাসিক জয় পান ৩৪ বছর বয়সী জোরান মামদানি। তার এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র পাচ্ছে নিউ ইয়র্ক।

সিটির ১০০ বছরের বেশি সময়ের মধ্যে নবীনতম মেয়র হিসেবে অভিষেক হচ্ছে এ ডেমোক্র্যাটের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মামদানির জয়ের পরদিনই পদত্যাগ নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট কমিশনারের

আপডেট সময় ০৭:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫