ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপির স্থায়ী কমিটির সভা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পর গৃহীত সিদ্ধান্ত ও গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি বিএনপি তাদের পূর্ণ সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনে বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অব ডিসেন্টসহ যে সকল বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং যা ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে, আমরা অংশীদার হিসাবে সনদে বর্ণিত সকল বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

স্থায়ী কমিটির সভায় বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির সকল অপপ্রয়াসের বিরুদ্ধে বিএনপি গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে। সভায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিএনপি মনে করে যে, দীর্ঘ আলোচনার মাধ্যমে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

সভায় আরও বলা হয়, জুলাই জাতীয় সনদের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার আইনানুগ বাস্তবায়ন নিশ্চিত করবে এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপির স্থায়ী কমিটির সভা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার

আপডেট সময় ১২:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫