ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কাজের চাপ এড়াতে ১০ রোগীকে মেরে ফেললেন নার্স

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

তবে এই হত্যার পেছনের উদ্দেশ্য টাকা কামান বা দয়া প্রদর্শন নয় বরং রাতের শিফটে তার কাজের চাপ কমানোর জন্যই এমন নৃশংস পন্থা বের করেছেন তিনি।

এটা যেন কাফকার কোনো নাটকের দৃশ্য। যেখানে মানুষের কষ্ট লাঘবের দায়িত্বে থাকা ব্যক্তি ভেবেছেন কষ্ট কমানোর সবচেয়ে সহজ উপায় হলো যে কষ্ট পাচ্ছে, তাকে সরিয়ে দেওয়া।

বিবিসির সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন বলছে এমনই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন জার্মানির একজন প্যালিয়েটিভ কেয়ার নার্স। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ১০ জন রোগীকে হত্যা এবং ২৭ জনকে হত্যার চেষ্টা করেছেন। শাস্তি স্বরূপ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই নার্সকে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই নার্স ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যে সিরিঞ্জের সাহায্যে রোগীদের হত্যা করেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, ওই নার্স বয়স্ক রোগীদের মরফিন ও মিডাজোলাম ইনজেকশন দিয়েছিলেন। তবে তা রোগীদের ব্যথা কমানোর জন্য নয় বরং নিজের রাতের কাজ সহজ করার জন্য।

আদালতে বলা হয়, যেসব রোগীদের বেশি যত্নের প্রয়োজন ছিল, তাদের প্রতি তিনি বিরক্তি প্রকাশ করতেন। যেন তাদের কষ্ট তার জন্য একটা বাড়তি ঝামেলা মাত্র।

এ ঘটনা সামনে আসার পর তদন্তকারীরা আরও মৃতদেহ কবর থেকে তুলছেন, এটা খতিয়ে দেখতে যে এই ঘটনা কি শুধু তার দীর্ঘ অপরাধজীবনের এক অংশ মাত্র, নাকি আরও অনেক অজানা মৃত্যু এর সঙ্গে জড়িত।

যদি এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে তিনি হবেন জার্মান নার্স নিলস হোগেল এর মতো ভয়াবহ একজন অপরাধী। হোগেলকে ২০১৯ সালে দণ্ড দেওয়া হয়, কারণ তিনি ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে উত্তর জার্মানির হাসপাতালগুলোতে ৮৫ জন রোগীকে হত্যা করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কাজের চাপ এড়াতে ১০ রোগীকে মেরে ফেললেন নার্স

আপডেট সময় ০৮:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫