ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে আটার দাম বেড়েছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সকালে নাস্তার রুটি কিংবা বিকেলে চায়ের সাথে বিস্কুট। অথবা সন্ধার পরোটা-মোঘলাই থেকে হালের ফাস্টফুড, বাঙালির রসনা বিলাসের অনেকটাজুড়েই প্রাধান্য আটা-ময়দার তৈরি খাবারের।

তাই এই পণ্যের দাম বাড়লেই সীমিত ও মাঝারি আয়ের মানুষের মাসকাবারি খরচে সরাসরি টান পড়ে, তেমনি প্রভাব পড়ে বেকারি ও রেস্তোরাঁ ব্যবসাতেও।

সেই আটার দামই বেড়েছে আবার। দশ-বারোদিন আগেও খুচরা বাজারে ২ কেজির মোড়কজাত আটা বিক্রি হয়েছে ১০৫ থেকে ১১০ টাকায়৷ কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়ে সেই একই প্যাকেট এখন খরিদ করতে হচ্ছে ১২০-১৩০ টাকায়। খোলা আটার দাম সামান্য বাড়লেও মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ।

‎এতে ক্ষুব্ধ ক্রেতাদের পাশাপাশি বিপাকে বেকারি ও রেস্তোরাঁ মালিকরাও। হঠাৎ এমন দরবৃদ্ধির যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না তারা। ‎

অথচ আন্তর্জাতিক বাজারে গত ৩ বছর ধরেই গমের দাম নিম্নমুখী। গম আমদানিতে কোনও ট্যাক্সও নেই। প্রশ্ন উঠেছে, গম থেকে তৈরি আটার এমন দরবৃদ্ধি কেন?

ব্যবসায়ীরা বলছেন, টাকার বিপরীতে ডলারমূল্য এখন ১২২ টাকা ছাড়িয়েছে। এছাড়া, পরিবহন খরচ, এলসি খোলাসহ নানা জটিলতায় কমেছে আটার আমদানি ও সরবরাহ।

বাংলাদেশ মূলত রাশিয়া, ইউক্রেন, ব্রাজিল থেকে গম আমদানি করে থাকে। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকেও কিছুটা বেশি দামে গম আমদানি করছে সরকার। সেটিকেও কারণ বলছেন কেউ কেউ।

তবে, মোট আমদানির ১০ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। তাই দামবৃদ্ধির পেছনে বেশিরভাগ যুক্তিই খোঁড়া, বলছেন বাংলাদেশ ভোক্তা সমিতি (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বললেন, এটার (যুক্তরাষ্ট্র থেকে আমদানি) প্রভাবটা পড়তে তো সময় লাগবে। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেটা আমদানি করছি, সেটি আসলে আমাদের মার্কেটের শেয়ার কতটুকু, সেটাও বিবেচনার বিষয়। আসলে যেটা হয়, অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা করে, সেটি হলো যে কোনও একটা অজুহাত পেলেই তারা এই বাজার অস্থির করে দেয়।

বছরে দেশে আটার চাহিদা ৭০ থেকে ৭৫ লাখ টন। ৮৫ শতাংশই গম আমদানি করে পূরণ করা হয়৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে আটার দাম বেড়েছে

আপডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫