ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান Logo বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর: পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৩০ Logo আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ Logo সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ Logo প্রধান তথ্য কর্মকর্তা হলেন সিনিয়র সাংবাদিক আবদাল আহমেদ Logo ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার Logo পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল Logo এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় Logo আমার বাবাকে মিথ্যা মামলায় হ’ত্যা করা হয়, সেই কারণেই আমি আজ সংসদে

শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন মীর হেলালেরশাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন মীর হেলালের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হযরত শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে এই নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। শাহ আমানত (রা.) এর মাজারে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজারসংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।

মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি তার প্রতিদানে দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয় হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

ব্যারিস্টার হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মী সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি সেখান থেক সরাসরি হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্থানে তার কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আাত্বীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন।

সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা দাদির ও অন্যান্য মুরুব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

এর আগে দলীয় মনোনয়ন পেয়ে বুধবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চট্টগ্রাম-৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলম, আবুল ফয়েজ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুনুর আলম, সদস্য সচিব আবু জাফর খোকনসহ মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জাসাস ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান

শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন মীর হেলালেরশাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন মীর হেলালের

আপডেট সময় ০১:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হযরত শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে এই নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। শাহ আমানত (রা.) এর মাজারে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজারসংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।

মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি তার প্রতিদানে দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয় হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

ব্যারিস্টার হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মী সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি সেখান থেক সরাসরি হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্থানে তার কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আাত্বীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন।

সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা দাদির ও অন্যান্য মুরুব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

এর আগে দলীয় মনোনয়ন পেয়ে বুধবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চট্টগ্রাম-৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলম, আবুল ফয়েজ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুনুর আলম, সদস্য সচিব আবু জাফর খোকনসহ মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জাসাস ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481