ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার Logo পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল Logo এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় Logo আমার বাবাকে মিথ্যা মামলায় হ’ত্যা করা হয়, সেই কারণেই আমি আজ সংসদে Logo প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা Logo এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে, কল্পনাও করতে পারি না: ট্রাম্প Logo হরমুজ নিয়ন্ত্রণই ‘চূড়ান্ত কৌশল’: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা আইআরজিসির Logo ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ ৫ নভেম্বর (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি আমলে নিয়ে (ডিবিকে) তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, এ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। কথা ছিলো শাড়িটির টাকা না দিয়ে তিনি প্রতিষ্ঠানটির প্রমোশন করবেন নিজের ফেসবুক পেজে। কিন্তু সেটি তিশা করেননি, টাকাও দেননি। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে সংবাদ প্রকাশ হলে সম্প্রতি তুমুল সমালোচনার মুখে পড়েন তিশা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, শাড়িটি নাকি উপহার দিয়েছেন ওই নারী।

এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)কে উকিল নোটিশ দেন ‘এ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজ-এর কর্ণধার ঝিনুকের আইনজীবী সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিলেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ। কিন্তু উকিল নোটিশের পরে কোনো সমাধান না হওয়ায় আদালতের দারস্ত হন মামলার বাদী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ ৫ নভেম্বর (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি আমলে নিয়ে (ডিবিকে) তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, এ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। কথা ছিলো শাড়িটির টাকা না দিয়ে তিনি প্রতিষ্ঠানটির প্রমোশন করবেন নিজের ফেসবুক পেজে। কিন্তু সেটি তিশা করেননি, টাকাও দেননি। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে সংবাদ প্রকাশ হলে সম্প্রতি তুমুল সমালোচনার মুখে পড়েন তিশা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, শাড়িটি নাকি উপহার দিয়েছেন ওই নারী।

এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)কে উকিল নোটিশ দেন ‘এ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজ-এর কর্ণধার ঝিনুকের আইনজীবী সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিলেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ। কিন্তু উকিল নোটিশের পরে কোনো সমাধান না হওয়ায় আদালতের দারস্ত হন মামলার বাদী।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481