ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশিৎ Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির

মামদানির সাফল্যের পেছনে থাকা কে এই রামা দুয়াজি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

হাউজিং ও কমিউনিটি বিষয়ক ইস্যুগুলোতে মামদানির বক্তব্যে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোরান মামদানি। নিউইয়র্কের ১১১তম মেয়র মামদানির সাফল্যের আড়ালে রয়েছে একটি নাম রামা দুয়াজি।

তিনি আর কেউ নন বরং জোরান মামদানির স্ত্রী । জনসমক্ষে খুব কম দেখা গেলেও মামদানির প্রচারণার কৌশল, ডিজাইন এবং বার্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দুয়াজি।

মেয়র হিসেবে নিজের ভূমিকা জন সাধারণের কাছে পৌঁছে দিতে মামদানির প্রচারণার ছিল ভিজ্যুয়াল পরিচয় ও ডিজিটাল বার্তা। এতে দুয়াজির অবদান ছিল মুখ্য। স্বেচ্ছাসেবকরা তাকে ডাকেন ‘নীরব স্থপতি নামে।’

সিরিয়ায় জন্ম নেওয়া রামা দুয়াজি শৈশবে কিছু সময় কাটিয়েছেন দুবাইয়ে। পরে নিউ ইয়র্কে স্থায়ী হন। তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী ও সিরামিক শিল্পী। তার কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্কার ও দ্য ওয়াশিংটন পোস্ট-সহ আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে। তার সিরামিকস শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে নিউ ইয়র্ক ও লন্ডনে।

রামা দুয়াজিকে কখনো মঞ্চে দেখা যায়নি। না কখনও দিয়েছেন সাক্ষাৎকার। এমনকি সামাজিক মাধ্যমেও সক্রিয় নন তিনি। রাজনীতি হওয়া উচিত ভাবনা ও কাজের মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে নয় এই নীতিতে বিশ্বাসী দুয়াজি শুধু প্রচারণার ডিজাইন নয়, নীতিগত বার্তা তৈরিতেও পরামর্শ দেন। হাউজিং ও কমিউনিটি বিষয়ক ইস্যুগুলোতে মামদানির বক্তব্যে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।

রামা দুয়াজি সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও, জোহরান মামদানির রাজনীতিতে তার চিন্তা, নান্দনিকতা ও প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

১৯৯৭ সালের ৩০ জুন টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন দুয়াজি। তার বাবা-মা মূলত সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দা এবং মুসলিম।

দুয়াজি ও মামদানি ২০২১ সালে ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে পরিচিত হন। এরপর তারা ২০২৪ সালের অক্টোবরে বাগদান সম্পন্ন করেন, এবং ডিসেম্বরে দুবাইয়ে তাদের নিকাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক সিটি হলে একটি তাদের সিভিল বিয়ে সম্পন্ন করেন, এবং জুলাই এ উগান্ডায় তারা জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশিৎ

মামদানির সাফল্যের পেছনে থাকা কে এই রামা দুয়াজি

আপডেট সময় ০৮:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

হাউজিং ও কমিউনিটি বিষয়ক ইস্যুগুলোতে মামদানির বক্তব্যে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোরান মামদানি। নিউইয়র্কের ১১১তম মেয়র মামদানির সাফল্যের আড়ালে রয়েছে একটি নাম রামা দুয়াজি।

তিনি আর কেউ নন বরং জোরান মামদানির স্ত্রী । জনসমক্ষে খুব কম দেখা গেলেও মামদানির প্রচারণার কৌশল, ডিজাইন এবং বার্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দুয়াজি।

মেয়র হিসেবে নিজের ভূমিকা জন সাধারণের কাছে পৌঁছে দিতে মামদানির প্রচারণার ছিল ভিজ্যুয়াল পরিচয় ও ডিজিটাল বার্তা। এতে দুয়াজির অবদান ছিল মুখ্য। স্বেচ্ছাসেবকরা তাকে ডাকেন ‘নীরব স্থপতি নামে।’

সিরিয়ায় জন্ম নেওয়া রামা দুয়াজি শৈশবে কিছু সময় কাটিয়েছেন দুবাইয়ে। পরে নিউ ইয়র্কে স্থায়ী হন। তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী ও সিরামিক শিল্পী। তার কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্কার ও দ্য ওয়াশিংটন পোস্ট-সহ আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে। তার সিরামিকস শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে নিউ ইয়র্ক ও লন্ডনে।

রামা দুয়াজিকে কখনো মঞ্চে দেখা যায়নি। না কখনও দিয়েছেন সাক্ষাৎকার। এমনকি সামাজিক মাধ্যমেও সক্রিয় নন তিনি। রাজনীতি হওয়া উচিত ভাবনা ও কাজের মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে নয় এই নীতিতে বিশ্বাসী দুয়াজি শুধু প্রচারণার ডিজাইন নয়, নীতিগত বার্তা তৈরিতেও পরামর্শ দেন। হাউজিং ও কমিউনিটি বিষয়ক ইস্যুগুলোতে মামদানির বক্তব্যে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।

রামা দুয়াজি সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও, জোহরান মামদানির রাজনীতিতে তার চিন্তা, নান্দনিকতা ও প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

১৯৯৭ সালের ৩০ জুন টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন দুয়াজি। তার বাবা-মা মূলত সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দা এবং মুসলিম।

দুয়াজি ও মামদানি ২০২১ সালে ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে পরিচিত হন। এরপর তারা ২০২৪ সালের অক্টোবরে বাগদান সম্পন্ন করেন, এবং ডিসেম্বরে দুবাইয়ে তাদের নিকাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক সিটি হলে একটি তাদের সিভিল বিয়ে সম্পন্ন করেন, এবং জুলাই এ উগান্ডায় তারা জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481