ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মামদানির স্বস্তি রেকর্ড তরুণ ভোটারের উপস্থিতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সর্বকালের সব রেকর্ড ভেঙেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে এবার ভোটারদের অংশগ্রহণ।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আগাম ভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে।

চলতি বছর আগাম ভোটের ৯ দিনে ভোট পড়ে ৭ লাখ ৩৫ হাজারের বেশি, যা গত নির্বাচনের তুলনায় ৪ গুণ বেশি।

তাদের মধ্যে ১ লাখ ৮০ হাজারের বেশি ভোটারের বয়স নজিরবিহীনভাবে ৩৫ বছরের নিচে হওয়ায় তা জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে তরুণ প্রার্থী জোরান মামদানিকে।

২০২১ সালের মেয়র নির্বাচনে যেখানে আগাম ভোট পড়েছিল ১ লাখ ৭০ হাজার, এবার তা চার গুণ বেড়ে হয় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭। এর মধ্যে শুধু শেষ দিন রবিবারই ভোট পড়ে ১ লাখ ৫১ হাজার।

এর আগে এর চেয়ে বেশি ভোট পড়েছিল শুধু এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে।

এ নির্বাচনে সিটিতে ১ মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছিলেন। এ ছাড়া ২০২২ সালের মিড টার্ম নির্বাচনে ৪ লাখ ৩৩ হাজার আগাম ভোট পড়ে।

নির্বাচনে সর্বকালের রেকর্ড ভেঙেছে তরুণ ভোটারদের উপস্থিতি।

এবারের আগাম ভোটের প্রথম সপ্তাহে ৩৫ বছরের কম বয়সী ৮০ হাজার তরুণ ভোট দিলেও শুধু শেষ ৩ দিনে ভোট দিয়েছেন ১ লাখের বেশি তরুণ। এর মধ্যে শুধু শেষ দিনে ভোট দেন ৪৫ হাজার তরুণ।

অথচ নিউ ইয়র্কের আগাম ভোটগুলোতে সব সময় প্রবীণদের উপস্থিতিই থাকে বেশি। গেল গভর্নর নির্বাচনে ৫৫ বছরের বেশি বয়সীরা আগাম ভোটে এগিয়ে ছিলেন।

সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট বেশি দিয়েছেন ৫১ বছরের বেশি বয়সীরা, তবে এবার মেয়র নির্বাচনে প্রাধান্য বিস্তার করেছেন ৫০ বছরের কম বয়সীরাই।

এ ছাড়া সিটির পাঁচটি বরোর মধ্যে বেশি আগাম ভোট পড়ে অভিবাসী অধ্যুষিত ব্রুকলিনে। এখানে ভোট পড়ে ২ লাখ ৪৩ হাজার ৭৩৭টি।

তার পরের অবস্থানে থাকা ম্যানহাটনে ২ লাখ ১২ হাজার ৬৭৯টি ভোট পড়ে। এর পরের অবস্থান কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ড বরোর।

এ অবস্থায় মঙ্গলবার চূড়ান্ত ভোটের দিনও বিপুলসংখ্যক ভোটার উপস্থিতির ব্যাপারে আশাবাদী নিউ ইয়র্ক বোর্ড অব ইলেকশনস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মামদানির স্বস্তি রেকর্ড তরুণ ভোটারের উপস্থিতি

আপডেট সময় ০৭:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫