ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে, কল্পনাও করতে পারি না: ট্রাম্প Logo হরমুজ নিয়ন্ত্রণই ‘চূড়ান্ত কৌশল’: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা আইআরজিসির Logo ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Logo ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প Logo মির্জা ফখরুলের বক্তব্য অসাংবিধানিক, অশোভন: জামায়াত Logo শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না Logo প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্যমন্ত্রী Logo এসএসসির প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারিত প্রতিবেদন ভিত্তিহীন: পরীক্ষা নিয়ন্ত্রক Logo নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ‍খুনের অভিযোগ Logo চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দল যদি চায়, মুখ্যমন্ত্রী হব: মিঠুন চক্রবর্তী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। রাজ্যটিতে বিজেপির এবার ভরসা অভিনেতা ও দলের অন্যতম পরিচিত মুখ মিঠুন চক্রবর্তীর কাঁধে।

সোমবার (৩ নভেম্বর) মালদায় দলের বিজয়া সম্মিলনী সভায় হাজির হয়ে মিঠুন ঘোষণা দেন, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় তৈরি হবে ‘মিঠুন যোদ্ধা’ নামে একটি বিশেষ দল, যার কাজ হবে তৃণমূল কংগ্রেসের ‘সন্ত্রাস’-এর বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা এবং দলের কর্মীদের তৎক্ষণাৎ সহায়তা করা।

তিনি বলেন, ‘এই লড়াই শেষ লড়াই। ভয় পেলে চলবে না, আমরা লড়ব, জিতব।’

সভায় মিঠুনের বক্তৃতায় আরও উঠে আসে নির্বাচনি বিতর্কের কেন্দ্রে থাকা ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)’-এর প্রসঙ্গও। তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘এসআইআর-এর বিরোধিতা মানে অভারতীয়দের পক্ষে দাঁড়ানো। নির্বাচন কমিশন তো কোথাও বলেনি কোনো ভারতীয় মুসলিমের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। তাহলে এই আতঙ্ক কেন?’

বিজেপির এই বিজয়া সম্মিলনী সভায় মিঠুনকে ঘিরে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। কিছু কর্মী সরাসরি তাকে মুখ্যমন্ত্রীর পদে প্রার্থিতারও দাবি জানান। জবাবে মিঠুন বলেন, ‘দল যদি চায়, আমি মুখ্যমন্ত্রী হব। দল যাকে বলবে, তিনিই হবেন মুখ্যমন্ত্রী।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির এই ‘মিঠুন যোদ্ধা’ কৌশল আসলে একপ্রকার ‘ইমেজ ম্যানেজমেন্ট’। রাজ্যের তরুণদের আকৃষ্ট করতে ও সংগঠনে প্রাণ ফেরাতে জনপ্রিয় মুখের ব্যবহার বিজেপির পুরনো কৌশল, কিন্তু তা কতটা বাস্তব রাজনৈতিক সাফল্যে রূপ নেবে, তা নিয়েই এখন প্রশ্ন। কারণ রাজ্যের গ্রামীণ ভোটব্যাংক বিশেষ করে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখনও তৃণমূলের প্রভাবই অনেক বেশি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

দল যদি চায়, মুখ্যমন্ত্রী হব: মিঠুন চক্রবর্তী

আপডেট সময় ১২:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। রাজ্যটিতে বিজেপির এবার ভরসা অভিনেতা ও দলের অন্যতম পরিচিত মুখ মিঠুন চক্রবর্তীর কাঁধে।

সোমবার (৩ নভেম্বর) মালদায় দলের বিজয়া সম্মিলনী সভায় হাজির হয়ে মিঠুন ঘোষণা দেন, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় তৈরি হবে ‘মিঠুন যোদ্ধা’ নামে একটি বিশেষ দল, যার কাজ হবে তৃণমূল কংগ্রেসের ‘সন্ত্রাস’-এর বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা এবং দলের কর্মীদের তৎক্ষণাৎ সহায়তা করা।

তিনি বলেন, ‘এই লড়াই শেষ লড়াই। ভয় পেলে চলবে না, আমরা লড়ব, জিতব।’

সভায় মিঠুনের বক্তৃতায় আরও উঠে আসে নির্বাচনি বিতর্কের কেন্দ্রে থাকা ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)’-এর প্রসঙ্গও। তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘এসআইআর-এর বিরোধিতা মানে অভারতীয়দের পক্ষে দাঁড়ানো। নির্বাচন কমিশন তো কোথাও বলেনি কোনো ভারতীয় মুসলিমের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। তাহলে এই আতঙ্ক কেন?’

বিজেপির এই বিজয়া সম্মিলনী সভায় মিঠুনকে ঘিরে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। কিছু কর্মী সরাসরি তাকে মুখ্যমন্ত্রীর পদে প্রার্থিতারও দাবি জানান। জবাবে মিঠুন বলেন, ‘দল যদি চায়, আমি মুখ্যমন্ত্রী হব। দল যাকে বলবে, তিনিই হবেন মুখ্যমন্ত্রী।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির এই ‘মিঠুন যোদ্ধা’ কৌশল আসলে একপ্রকার ‘ইমেজ ম্যানেজমেন্ট’। রাজ্যের তরুণদের আকৃষ্ট করতে ও সংগঠনে প্রাণ ফেরাতে জনপ্রিয় মুখের ব্যবহার বিজেপির পুরনো কৌশল, কিন্তু তা কতটা বাস্তব রাজনৈতিক সাফল্যে রূপ নেবে, তা নিয়েই এখন প্রশ্ন। কারণ রাজ্যের গ্রামীণ ভোটব্যাংক বিশেষ করে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখনও তৃণমূলের প্রভাবই অনেক বেশি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481