ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সরকারের ভেতরের একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চায়: এনসিপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব কথা বলেন।

তারা অভিযোগ করেন, গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার সনদ নিয়ে সাপলুডু খেলছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামতে গণভোটে যাওয়া উচিত না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানান তিনি।

এনসিপি নেতা আরও বলেন, তার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংগত হবে। জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসারও আহবান জানান।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। সেগুলো হলো ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সরকারের ভেতরের একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চায়: এনসিপি

আপডেট সময় ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫