ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী Logo ভুক্তভোগী নারীদের লন্ডনের ফ্ল্যাটে রাখতেন এপস্টেইন Logo ‘যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করবে, তারা ধুলোয় মিশে যাবে’ Logo ইরানের একটি ‘ভালো ও বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Logo বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী Logo আমরা সর্তকতার সঙ্গে জ্বালানির মূল্য বাড়িয়েছি: বাণিজ্যমন্ত্রী Logo এলএনজি সংকট দীর্ঘায়িত হতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ Logo ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু Logo সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে Logo বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

বাংলা স্লোগানে মাতলেন মামদানি, উচ্ছ্বসিত নিউ ইয়র্কের বাঙালিরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রকাশিত এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি এই স্লোগান দিতে দেখা যায় জোরান মামদানিকে।

‘তোমার মেয়র, আমার মেয়র -মামদানি ,মামদানি’ বাংলাদেশি স্টাইলের এই স্লোগান এখন ভাইরাল নিউ ইয়র্ক জুড়ে।

নির্বাচনের আগ মুহূর্তে জমে উঠেছে নিউ ইয়র্কের মেয়র প্রার্থীদের প্রচারণা। জরিপে এগিয়ে থাকা জোরান মামদানি জোরেশোরে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

সম্প্রতি এক নির্বাচনী সভায় বাংলায় স্লোগান দিয়ে তাক লাগিয়েছেন মামদানি। সভায় অংশগ্রহণকারীদের সামনে বাংলাদেশি স্লোগান উচ্চারণ করেন এই মেয়র প্রার্থী। তার কণ্ঠে উঠা স্লোগান শুনে উপস্থিত বাঙালি কমিউনিটি উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

‘তোমার মেয়র, আমার মেয়র’ মামদানির কণ্ঠে ঝড় তোলা এই স্লোগানের বিপরীতে বাঙালি কমিউনিটি ‘মামদানি মামদানি’ রব তোলেন সভায়।

প্রকাশিত এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি এই স্লোগান দিতে দেখা যায় জোরান মামদানিকে। সভায় মানুষ উল্লাসে শোরগোল তুলতে থাকেন এবং তাদের মধ্যে অনেকেই নিজেরাই স্লোগানগুলো উচ্চারণ করতে শুরু করেন।

এই দৃশ্য নির্বাচনী প্রচারণার মধ্যে একটি আকর্ষণীয় মুহূর্ত হয়ে থাকবে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য।

মামদানির এই প্রচারণা বিশেষভাবে বাঙালি ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়াতে সাহায্য করবে এবং নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

এর আগেও প্রাইমারি ভোটে জয় লাভের পর নিজের ভাষণে বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানান মামাদানি।

মামদানি ক্যাম্পেইনে শুধু বাংলা ভাষায় ভিডিও মেসেজই নয় পাশাপাশি হিন্দি‑উর্দু সহ অন্যান্য ভাষায় প্রচারণা চালিয়েছেন।

ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম প্রার্থী লড়ছেন মেয়র পদে। আগাম ভোটের শেষ মুহূর্তে এসে নির্বাচনি জরিপগুলোতে ৩৩ বছর বয়সী মামদানি এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায়।

আর তাইতো সবার নজর এখন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দিকে। কে হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ মেয়র তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছু সময়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলা স্লোগানে মাতলেন মামদানি, উচ্ছ্বসিত নিউ ইয়র্কের বাঙালিরা

আপডেট সময় ০৮:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

প্রকাশিত এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি এই স্লোগান দিতে দেখা যায় জোরান মামদানিকে।

‘তোমার মেয়র, আমার মেয়র -মামদানি ,মামদানি’ বাংলাদেশি স্টাইলের এই স্লোগান এখন ভাইরাল নিউ ইয়র্ক জুড়ে।

নির্বাচনের আগ মুহূর্তে জমে উঠেছে নিউ ইয়র্কের মেয়র প্রার্থীদের প্রচারণা। জরিপে এগিয়ে থাকা জোরান মামদানি জোরেশোরে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

সম্প্রতি এক নির্বাচনী সভায় বাংলায় স্লোগান দিয়ে তাক লাগিয়েছেন মামদানি। সভায় অংশগ্রহণকারীদের সামনে বাংলাদেশি স্লোগান উচ্চারণ করেন এই মেয়র প্রার্থী। তার কণ্ঠে উঠা স্লোগান শুনে উপস্থিত বাঙালি কমিউনিটি উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

‘তোমার মেয়র, আমার মেয়র’ মামদানির কণ্ঠে ঝড় তোলা এই স্লোগানের বিপরীতে বাঙালি কমিউনিটি ‘মামদানি মামদানি’ রব তোলেন সভায়।

প্রকাশিত এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি এই স্লোগান দিতে দেখা যায় জোরান মামদানিকে। সভায় মানুষ উল্লাসে শোরগোল তুলতে থাকেন এবং তাদের মধ্যে অনেকেই নিজেরাই স্লোগানগুলো উচ্চারণ করতে শুরু করেন।

এই দৃশ্য নির্বাচনী প্রচারণার মধ্যে একটি আকর্ষণীয় মুহূর্ত হয়ে থাকবে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য।

মামদানির এই প্রচারণা বিশেষভাবে বাঙালি ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়াতে সাহায্য করবে এবং নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

এর আগেও প্রাইমারি ভোটে জয় লাভের পর নিজের ভাষণে বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানান মামাদানি।

মামদানি ক্যাম্পেইনে শুধু বাংলা ভাষায় ভিডিও মেসেজই নয় পাশাপাশি হিন্দি‑উর্দু সহ অন্যান্য ভাষায় প্রচারণা চালিয়েছেন।

ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম প্রার্থী লড়ছেন মেয়র পদে। আগাম ভোটের শেষ মুহূর্তে এসে নির্বাচনি জরিপগুলোতে ৩৩ বছর বয়সী মামদানি এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায়।

আর তাইতো সবার নজর এখন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দিকে। কে হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ মেয়র তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছু সময়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481