ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আজ কোথায় কী?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (৩ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
আজ কোথায় কী?

দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে, শেষে হবে বেলা ৩টায়।

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম।

আট দলের যৌথ সংবাদ সম্মেলন

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত দাবির ভিত্তিতে সমমনা আট দলের চলমান আন্দোলন বিষয়ে যুগপৎ আন্দোলনের শরীক সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

গণসংবর্ধনা

বাংলাদেশের কৃতী সন্তান মো. আবদুস সাত্তার দুলাল বিশ্বের ১৩০ কোটি প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক সংগঠন ‘ডিসএবল্ড পিপলস ইন্টান্যাশনাল (ডিপিআই)”-এর বিশ্ব সভাপতি নির্বাচিত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) তাকে গণসংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনসমূহ, গণমাধ্যম প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং আয়োজক কমিটির সদস্যরা।

সেমিনার

হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় জাইকার সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “Improvement of Design and Construction Quality for Resilience of Private Buildings (DCQR)” শীর্ষক প্রকল্পের ‘ভবন সংক্রান্ত দুর্যোগ (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সেমিনারে সভাপতিত্ব করবেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আজ কোথায় কী?

আপডেট সময় ১০:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫