ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে : মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে। ৩১ অক্টোবর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে জেএসডি-র প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি করেছে বর্তমান সরকার। তারা যে কমিটি অর্থাৎ কমিশন গঠন করেছে দীর্ঘ আট-নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনও সুযোগ নেই।’

যদিও তিনি ঐকমত্য কমিশনের কিছু বিষয়ে একমত হতে না পারার কথা জানিয়েছেন, তবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমরা ইলেকশনে যাব, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পাই সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাস করিয়ে দেশের পরিবর্তন করব।’

এছাড়াও তিনি ‘মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান’ জানান। আলোচনাসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫