ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না: বিসিবি পরিচালক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম সাকিব আল হাসান। প্রায় দুই দশক ধরে ব্যাটে-বলে নিজের সেরাটা দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। একসময় বিশ্বের সেরা অলরাউন্ডারের আসনেও বসেছিলেন তিনি।

তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে এখন জাতীয় দলের বাইরে সাকিব। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়ে যায়। দেশে ফিরে দলের হয়ে খেলতে চাইলেও সমর্থকদের একাংশের বিরোধিতা ও নানা রাজনৈতিক জটিলতায় তা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে কয়েকটি মামলাও।

রাজনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও সাকিবের ক্রিকেটীয় অবদানকে আলাদা করে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সাকিবের ব্যক্তিত্ব বা ব্যক্তিগত ইস্যুগুলো তার নিজস্ব ব্যাপার। ব্যক্তিগতভাবে কে ভালো বা খারাপ, সেটা আলাদা বিষয়। সেটার বিচার করার জন্য কোর্ট, সমাজ আছে। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’

সাকিব আল হাসানকে নিয়ে আসিফ আকবরের প্রশংসা নতুন নয়। এর আগেও তিনি সাকিবকে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ও প্রতিভাবান ক্রিকেটারদের একজন বলে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না: বিসিবি পরিচালক

আপডেট সময় ১১:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫