ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভোক্তাদের আস্থা ৬ মাসের মধ্যে সর্বনিম্নে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

এমন পরিস্থিতি বুধবার ফের সুদের হার কমাতে ফেডারেল রিজার্ভকে রসদ জোগাচ্ছে। স্বল্প মেয়াদে চাকরিপ্রাপ্তি নিয়ে দুশ্চিন্তার মধ্যে চলতি অক্টোবর মাসে অ্যামেরিকার ভোক্তাদের আস্থা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে।

এমন পরিস্থিতি বুধবার ফের সুদের হার কমাতে ফেডারেল রিজার্ভকে রসদ জোগাচ্ছে।

রয়টার্স জানায়, ভোক্তাদের আস্থা সংক্রান্ত জরিপটি পরিচালনা করে অলাভজনক সংস্থা দ্য কনফারেন্স বোর্ড। মঙ্গলবার এ জরিপে অর্থনীতিবিদরা যাকে কে-শেপড অর্থনীতি বলেছেন, সেই অর্থনীতির চিত্রের প্রতিফলন দেখা গেছে।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমন বাস্তবতায় বার্ষিক ৭৫ হাজার ডলারের কম আয় করা ভোক্তাদের মধ্যে আস্থা কমেছে। বিপরীতে বার্ষিক দুই লাখ ডলারের বেশি উপার্জনকারী ভোক্তাদের আস্থা বাড়তে দেখা গেছে।

অর্থনীতিবিদদের যুক্তি, উচ্চ আয়ের পরিবারগুলো শক্তিশালী ভোক্তা ব্যয়ের মধ্য দিয়ে অর্থনীতিকে জিইয়ে রেখেছে।

তারা আরও বলছেন, আমদানীকৃত পণ্যের ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরোপিত বড় পরিসরের শুল্কসহ অন্যান্য কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের পরিবারগুলো।

জরিপকারী সংস্থা দ্য কনফারেন্স বোর্ড জানায়, চলতি মাসের অর্থনীতির বর্ণনায় অংশগ্রহণকারীদের লিখিত মন্তব্যে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি মূল বিষয় হিসেবে উঠে এসেছে। বিপরীতে শুল্কের কথা উল্লেখ কমেছে।

কনফারেন্স বোর্ড আরও জানায়, চলতি মাসে তাদের ভোক্তা আস্থা সূচকের পতন হয়েছে ৯৪.৬, যা এপ্রিলের পর সবচেয়ে বেশি।

জরিপে আস্থার পতন বেশি দেখা গেছে ৩৫ বছরের কম বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে। বিপরীতে ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে আস্থার পতন অপেক্ষাকৃত কম হয়েছে। এ ছাড়া ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে আস্থার বৃদ্ধি দেখা গেছে।

দল নিরপেক্ষ ভোক্তাদের মধ্যে আস্থার উন্নতি দেখা গেছে, যেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে এ জায়গায় নিম্নমুখিতা লক্ষ করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভোক্তাদের আস্থা ৬ মাসের মধ্যে সর্বনিম্নে

আপডেট সময় ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫