ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী শ্রমিক গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার কেলান্তানের অভিবাসন বিভাগের এক অভিযানে ৭৫ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে গ্রেফতার করেছে। এদের মধ্যে সাতজন স্বীকার করেছেন তারা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের সুংগাই গোলোক নদীপথে অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন।

জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, গ্রেফতার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, একজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নাগরিক।

তিনি বলেন, এই অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা উপদ্বীপের পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মোহাম্মদ ইউসুফ আরও জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৭৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে—এর মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী শ্রমিক গ্রেফতার

আপডেট সময় ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫